WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Life & style

Games

Sports

‎মোলভীবাজার রাজনগরে মিষ্টি ও ফলমূল নিয়ে প্রতিদ্বন্দী প্রার্থীর বাড়িতে গেলেন বিজয়ী সংসদ সদস্য। ‎

 



‎১২ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩আসনে জয় লাভ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এম নাসের রহমান।

‎নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন শুক্রবার বিজয়ী প্রার্থী জনাব এম নাসের রহমান উনার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জনাব আব্দুল মান্নানের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের জন্য রাজনগরস্ত জনাব আব্দুল মান্নানের বাড়িতে যান।
‎ মিষ্টি ও ফলমূল নিয়ে দলীয় নেতৃবৃন্দ সহযোগে আব্দুল মান্নানের বাড়িতে যান মৌলভীবাজার ৩আসনের সাংসদ জনাব নাসের রহমান।

‎এ সময় দুই নেতা একে অপরের সাথে কূশল বিনিময় করেন।জনাব নাসের রহমান বলেন, মৌলভীবাজার জেলা সবসময় মিলেমিশে রাজনীতির পক্ষে।তিনি আরো বলেন সবাইকে নিয়ে,কাউকে বাদ না দিয়ে,  সোনার বাংলা গড়ার যে প্রত্যাশা বিএনপির এই উদ্দ্যেশেই এই সাক্ষাৎ।

‎নবনির্বাচিত সাংসদের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জেলার রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ জনতা।

‎মৌলভীবাজারে জামায়াতের ভরাডুবি! একটি আসন ও পায়নি ১১দলীয় জোট। ‎


‎অবশেষে ত্রয়োদশ জাতীয়


সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেলো।২৪ এর আওয়ামীলীগ সরকারের বিদায়ের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্যে প্রয়োজন ছিলো একটা নির্বাচন, যা গনতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম উপাদান।


‎নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অন্তর্বতীকালিন সরকার থেকে শুরু করে দেশের সব ছোট বড় রাজনৈতিক দলের চেষ্টা কৌশল দেখেছে দেশের জনগন। নির্বাচনের হাওয়া লেগেছিলো দেশের প্রতিটা সংসদীয় আসনে। হয়েছে অনেক দেশি বিদেশী আলোচনা, কুটকৌশল।

‎কিন্তু দেশের সাধারন জনতা অপেক্ষা করছিলো সুনির্দিষ্ট সময়ের এবং নিজের ভোটাধিকার প্রয়োগের।


‎অবশেষে ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার)  সেই মহেন্দ্রক্ষন আসে এবং দেশের মানুষ  নিজেদের ভোট অধিকার প্রয়োগ করে(একটা সংখ্যক ভোটার নিজের দল নির্বাচনে নেই দেখে ভোট কেন্দ্রে যায়নি)।বাকি যায়নি মৌলভীবাজারের গনতন্ত্রকামী জনতা, তারা গনতান্ত্রিক সরকার গঠন করতে মাৌলভীবাজারের সকল সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করেন।


মৌলভীবাজার জেলায় সংসদীয় আসন মোট ৪টি।

‎যার মধ্যে বাংলাদেশের চলমান রাজনীতিতে আলোচিত দুই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীগন অংশগ্রহণ করেন।

‎নির্বাচন চলাকালীন সকল রাজনৈতিক দল থেকে শুরু করে জেলায় নিয়োজিত সকল নির্বাচনী কর্মকর্তা সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর বক্তব্য ছিলো এই নির্বাচন অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে।


‎ভোট গননা শেষে মৌলভীবাজার সংসদীয় আসনের ৪টি আসনেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বেসরকারি বিজয়ের ফলাফল প্রকাশ হয়।যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য সুখের সংবাদ নয়।

‎কারন জেলার নির্বাচন বিশ্লেষক,বাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণত জনতার একাংশের  মধ্যকার একটি উৎকণ্ঠার বিষয় জন্মেছে।যেহেতু একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি যেই জেলাতে সেই জেলায় ৪টির মধ্যে ১টি আসন ও জয় করতে পারলোনা জামায়াতে ইসলামী।


‎তাইতো সাক্ষাৎকারে জনৈক রাজনৈতিক বিশ্লেষক বললেন,“এটা জামায়াতে ইসলামীর ভরাডুবি,সুখের সংবাদ নয়।



‎রাজনগরে দিনব্যাপী অবাদ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন হয়েছে।

 




‎মৌলভীবাজারের রাজনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

‎অত্র আসনের প্রার্থী এবং প্রতীক সংখ্যা মোট ৪টা।

‎ধানের শীষে এম নাসের রহমান, দাঁড়িপাল্লা মার্কায় জনাব আব্দুল মান্নান, দেয়াল ঘড়ি মার্কায় জনাব আহমদ বিলাল ও কাস্তে প্রতিকে জহর লাল দত্ত নির্বাচনে অংশ গ্রহন করেন।


‎উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ভোটকেন্দ্রে পর্যবেক্ষন করে দেখা যায়, দিনের প্রথম প্রহরেই এক তৃতীয়াংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

‎নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তারা জানান, এবারের ভোট অবাদ ও সুষ্ঠু হচ্ছে।


‎ভোটের দিনের পরিবেশ নিয়ে সন্তুষ জানিয়েছেন বিএনপি ও জামায়াতের একাধিক নেতাকর্মী। নেতাকর্মীরা নিজ দলের বিজয়ের আশাবাদ ব্যাক্ত করেন এবং যেকোন রেজাল্ট মেনে নেয়ার কথা ও জানান।


‎নির্ধারিত সময়ের ভিতরে সমস্ত কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়।পরে গননা শেষ হলে মৌলভীবাজার ৩আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী জনাব এম নাসের রহমান রাজনগরে  ভোটের অঙ্কে এগিয়ে আছেন বলে জানা গেছে।

‎নির্বাচন ও গণভোট এ সার্বিক পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের প্রেস বিফ্রিং ‎

 



‎সঞ্জয় মালাকার -
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গণমাধ্যমর্মীদের সহযোগীতা চেয়েছেন রির্টানিং অফিসার ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তৌহিদ্দুজ্জামান পাভেল।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং করেন তিনি।

‎ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন, ভোট গ্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা দায়িত্বশীল আচরণ করবেন এমনটা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি নতুন এক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রতিটি বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। থাকবে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা।

‎ তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ভোট গননা শেষে উপজেলায় আসবে। পরে উপজেলা থেকে যথারীতি জেলার কনট্রোল রুমে ফলাফল আসবে। কনট্রোল রুমে থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে।
‎বিফ্রিংকালে সাংবাদিকদের পাশাপাশি  উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, মৌলভীবাজার সেনা বাহিনীক্যাম্প অধিনায়ক মেজর ইশতিয়াক, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা সহ সেনাবাহিনী ও  বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রাজনগরে উদ্বোধন হলো আন্তঃ উপজেলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট।

 




‎নিউজ ডেস্ক -

‎মৌলভীবাজারের রাজনগরে ‘রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে আন্তঃ উপজেলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।

‎৯ ফেব্রুয়ারি (সোমবার) রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রাজনগর কর্তৃক  আয়োজিত উক্ত টুর্ণামেন্টের  উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের নাতনী, এম নাসের রহমানের কন্যা ইঞ্জিনিয়ার আমীরা রহমান।
‎ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), রাজনগর এর সভাপতি শাহ পাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির আহমদ জোয়াহিরের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী খেলায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে রাজনগর শাখার সভাপতি ছালিক আহমদ সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন রাজনগরের সভাপিত রেজাউল করিম খান প্রমুখ।

ভোট যাত্রায় বাড়ির পথে মানুষ, দৌলতদিয়ায় মানুষের ঢল

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে গ্রামে ফিরছেন সাধারণ মানুষ। একসঙ্গে চার দিনের টানা ছুটি শুরু হওয়ায় বাড়িমুখী মানুষের ঢল নেমেছে দেশের ব্যাস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতদিয়ায় ঘরমুখী মানুষের ভিড় চোখে পড়ে।

কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বা একাইভোট দিতে বাড়ি ফেরার জন্য ব্যাগ-সুটকেস হাতে ছুটছেন গন্তব্যের দিকে। বাস টার্মিনালে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে দেখা গেছে সংশ্লিষ্টদের। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোট দিতে বাড়ি ফেরার চাপ বাড়তে থাকে।

এই ভোগান্তির মধ্যেই অনেক যাত্রী অভিযোগ করেছেন, সুযোগ বুঝে কিছু পরিবহনকর্মী অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তবে যানজট বা বড় ধরনের ভোগান্তি দেখা যায়নি। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানায়, ভোর থেকেই উৎসবমুখর পরিবেশে ফেরি ও লঞ্চে কানায় কানায় পূর্ণ হয়ে মানুষ বাড়ির পথে ছুটেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪ টি ফেরি চলাচল করছে।


ছবিসহ সংবাদদাতা- মোঃ

 তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

মোবা: ০১৭৯৪-৩৪২৪২৪

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গাজীপুরে র‌্যাবের বিশেষ মহড়া ও চেকপোস্ট।



হেদায়েতউল্লাহ ফকীর - গাজীপুর 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে গাজীপুরে র‌্যাবের উদ্যোগে বিশেষ মহড়া ও নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  মধ্যরাতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের উদ্যোগে গাজীপুর শিববাড়ী মোড় ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় এই মহড়া ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় র‌্যাব সদস্যরা বিভিন্ন যানবাহন তল্লাশি করেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেন।


র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনে র‌্যাবের ভূমিকা ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা এবং জনমনে আস্থা সৃষ্টি করা।


এদিকে র‌্যাবের এই কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎মৌলভীবাজারে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

 



‎নিউজ ডেস্ক -
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলায় মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিলশেডে এই প্যারেডের আয়োজন করা হয়।

‎জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

‎পুলিশ সুপার ব্রিফিংকালে বলেন, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা বাংলাদেশ পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রভিত্তিক টিম, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশের প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার ও র‌্যাবসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য বাহিনীর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

‎এসময় তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ নির্বাচনী সামগ্রী, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।

‎মৌলভীবাজার জেলা পুলিশের ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল মো: আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল মো: ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ।

‎রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা। ‎

 


‎নিজস্ব প্রতিবেদন-

‎মৌলভীবাজারের রাজনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চমক দেখালো উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন বিএনপি।

‎সোমবার (৯ ফেব্রুয়ারী) স্থানীয় সময় সন্ধা ৭ঘটিকায় রাজনগর উপজেলার মুন্সিবাজারে ইউনিয়নের সকল মত ও পথের নেতাকর্মীরা একজোগে বিশাল গণ মিছিল করেন।মিছিল শেষে মুন্সিবাজারস্থ ধানের শীষের দলীয় কার্য্যালয়ে উপস্থিত নবীন, প্রবীন নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেন।
‎তখন শেষ সময়ের কার্যক্রম হিসেবে বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের মধ্যে লিফলেট বিতরনে দায়িত্ব অর্পন করা হয়।
‎তখন উপস্থিত নেতৃবৃন্দ অতীতের সকল ঘটনা প্রবাহ ভূলে গিয়ে একযোগে কাজ করে দলকে বিজয়ী করার অঙ্গিকার করেন।

‎ধানের শীষ প্রতীকের এই কার্য্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আশিক আলী,মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান জনাব রাহেল হোসেন,সাবেক চেয়ারম্যান জনাব বরকতুজ্জামান, প্রবীন রাজনীতিবিদ আছকান মেম্বার,রাজনগর উপজেলা যুবদল নেতা ও ইউপি সদস্য জনাব হেলাল আহমেদ সহ মুন্সিবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ।

৭ ঘন্টা পর মৌলভীবাজারে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছেড়ে আসার পর  যান্ত্রিক ত্রুটির কারণে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে।



শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়। এর আগে দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে গেলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলকারী হাজারো যাত্রী মারাত্মক দুর্ভোগে পড়েন। কুলাউড়া,শমসেরনগর,ভানুগাছ, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। বিশেষ করে পর্যটননগরী শ্রীমঙ্গলে বিপাকে পড়েন ভ্রমণকারীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ায় বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান,দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারে শায়েস্তাগঞ্জ থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন সংযুক্ত করার সময় ট্রেনের পেছনের হুক ছিঁড়ে গেলে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। ফলে দীর্ঘ সময় ট্রেনটি লাইনে আটকে থাকে এবং রেল চলাচল স্বাভাবিক করতে বিলম্ব হয়।

রেলওয়ে সূত্র জানায়,দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে এবং জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে অবস্থান করে।

পরবর্তীতে বিকল্প ইঞ্জিন সংযোজন ও কারিগরি ত্রুটি নিরসনের পর সন্ধ্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হলে যাত্রীদের ভোগান্তির অবসান ঘটে।

রাজনগরে এম নাসের রহমানের শেষ দিনের জনসভা।




সঞ্জয় মালাকার -

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি।

৭ফেব্রুয়ারী শনিবার নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার ৩আসনের(মৌলভীবাজার - রাজনগর) বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম নাসের রহমান রাজনগরে উনার শেষ জনসভা করেন।জনসভায় মৌলভীবাজার- রাজনগরের বিএনপি, ছাত্রদল,যুবদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ নিজেদের বক্তব্যে ধানের শীষের পক্ষে ভোট চান।

ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান জামায়াত ইসলামের প্রার্থী জনাব আব্দুল মান্নানের সমালোচনা করে বলেন,উনি শরিকদের সাথে বেইমানি করেছেন।কুলাউড়ায় প্রমান হয়েছে জনাব আব্দুল মান্নান জামায়াত সমর্থিত প্রার্থী না।জনাব নাসের রহমান শেষ জনসভায় নেতাকর্মীদের কেন্দ্রে থাকার আহ্বান করেন।কেউ অসদুপায় অবলম্বন করলে কঠিন জবাব দেয়ার ও ঘোষনা দেন তিনি।উনার দীর্ঘ বক্তব্য জুড়ে ছিলো আগামী ১২ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য নেতাকর্মীদের নির্দেশনা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফয়জুল রহমান ময়ূন,যুগ্ন আহ্বায়ক জনাব রিপন মিয়া,মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাবা রেজিনা নাসের,রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল ইসলাম সেলুন,সম্পাদক জনাব আব্বাস আলী,সাংগঠনিক সম্পাদক রুপক দেব,রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক রুকন আহমেদ  প্রমূখ।