WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Life & style

Games

Sports

শ্রীমঙ্গলের সড়ক দু-র্ঘটনায় ৩জন নি-হত, আহত আরো ৩ জন।

 মৌলভীবাজারের শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে কালাপুর এলাকায় ভয়াবহ সড়ক দু*র্ঘটনায় আব্দুল হান্নান নামের এক সিএনজি চালক এবং ২ যাত্রী সহ মোট ৩ জন নি-হত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।



স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সং*ঘর্ষ হয়।সং*ঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দু*র্ঘটনায় সিএনজি চালক আব্দুল মান্নানসহ মোট ৬ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহত ২ জন এবং আহত ১ জানের পরিচয় সনাক্ত করা যায়নি। 

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক আব্দুল হান্নান এবং আরেক যাত্রী মারা যান। আহত আরেকজন সিলেট যাওয়ার পথে রাস্তায় মারা যান। আহতদের মধ্যে ১ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ও ২ জন সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, অতিরিক্ত গতির কারণেই এই দু*র্ঘটনা ঘটেছে। দ্রুতগতিতে আসা মাইক্রোবাসটি সিএনজিকে সরাসরি  ধাক্কা দেয়।

এ ঘটনায় মাইক্রোবাস চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শ্রীমঙ্গলে শিশু জুনাইদকে হ/ত্যার পর হ/ত্যাকারীর বার্তা...!

 শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর জুনায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের মৃ*তদেহ উদ্ধার করেছে পুলিশ।



রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর নিহত জুনায়েদের পরিবারকে হ*ত্যাকারী সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে কয়েকটি বার্তা পাঠায়।


বার্তা হলোঃ—

তুমার বাচ্চা কে ওই দিন রাতে ফিরত দিতে চাচ্ছিলাম কিন্তু তরুণরা ওলি দিয়া ভুল করে ফেলেছ আবার সাথে নিয়ে গেচি জধি জমেলা না করাতায় তাহলে জানে বাচত রাত ৩টয় মেরে পেলে রকচি তুকাও টাকা পয়সা কিতচু মায় সতরো টা রমিজ আলি বেসি বারিগেচে তার বউঃ।

তুমরা আমারদে কে ধরতে পারতায় না ইকন পাসব ওন জন তারে দিয়ি সারা রাত ছয় টা কে মাল দিছি পরে মারচে পসো দিন রাতে মরিয়া তার সিম আরেক বারির ওঠানো।


তারে নিয়া আগে গুরাইচি রাত তিন টার সময় তাকু বাদয়ে আলিশা পূর্ব জমিনে লমবা গাসের মাজে।

আমি চলে যাই পালিয়ে ওন জন পাসবে।

[লেখাগুলো সম্পূর্ণ বুঝা যাচ্ছে না, তবে হত্যাকারীর পাঠানো বার্তা হুবহু তুলে ধরা হয়েছে।]


— সাংবাদিক সাইফুল ইসলাম

‎রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা বকস, সম্পাদক বিকাশ দাশ ‎

  


‎মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা বকস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিকাশ দাশ।
‎নবগঠিত কমিটিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি কাজ করবে বলে জানা গেছে।
‎নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন। এছাড়া জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
‎সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত এই কমিটি রাজনগর উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তুলবে এবং সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজনগরের টেংরাবাজারে আলম ফার্নিচারে' ভয়াবহ অ*গ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটেছে।



মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের টেংরাবাজারে অবস্থিত 'আলম ফার্নিচারে' এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৯ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে দোকানের প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে পাশের একটি রেস্টুরেন্টের কর্মচারী। তিনি তাৎক্ষণিকভাবে দোকানের মালিক মোহাম্মদ আজিজকে খবর দেন এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। 


ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং দোকান থেকে কিছু মালামাল বের করতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


দোকানের মালিক মোহাম্মদ আজিজ জানান, আগুনে দোকানের অনেক আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে তার বড় অংকের আর্থিক ক্ষতি হয়েছে।


ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে।

‎মৌলভীবাজারে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার,প্রাইভেটকার উদ্ধার ‎

 


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

‎গত ২৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ভুক্তভোগী ফাহিম মিয়া তার নিজস্ব টয়োটা করোলা প্রাইভেটকারটি সৈয়ারপুর রিয়াছত উল্লা সড়কে ভাড়াটিয়া বাসার সামনে তালাবদ্ধ করে রেখে বাসায় যান। পরদিন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গাড়িটি আর সেখানে নেই। পরবর্তীতে খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
‎পরবর্তীতে অজ্ঞাতনামা প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে গাড়িটি ফেরত দেওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। সরল বিশ্বাসে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ৬১,৫০০ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও প্রতারকরা গাড়ি ফেরত দেয়নি।
‎এ ঘটনায় ভুক্তভোগী মৌলভীবাজার সদর মডেল থানা এবং ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করলে মৌলভীবাজার ডিবি গাড়ি উদ্ধারে কাজ শুরু করে।
‎পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; এবং অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমসহ একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোণ এলাকা থেকে গত ২৬ মার্চ রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে চক্রের ৩ সদস্য—আব্দুল মুকিত কিবরিয়া (৩৮), নানু মিয়া (৩৪) ও শাহ আলম (৩৪)-কে গ্রেফতার করে।
‎গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধভাবে চুরি সংঘটিত করে এবং গাড়িটি শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের রাধামাধব জিউর আখড়ার পাশে লুকিয়ে রাখে।
‎পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে চোরাই প্রাইভেটকারটি উদ্ধার করে জব্দ করে।
‎জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা নং-৪১, তারিখ ২৬/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৭৯/৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই গ্রুপের সংঘর্ষ।

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের রাজনগরে দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সংঘর্ষে জড়ালো দুইপক্ষ । 

 


২২মার্চ(রবিবার)উপজেলার  গয়ঘড় এলাকায় সড়ক দুর্ঘটনার পর রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শিশুকে নিয়ে যান গাড়ির মালিক মশাজান এলাকার মিজান। সেখানে সালন এলাকার বাসিন্দা শিশুটির স্বজনরা হাসপাতালে গেলে উত্তেজিত হয়ে মিজানের লোকজনের উপর চেয়ার দিয়ে হামলা করলে উভয়পক্ষের মধ্যে হাসপাতালের ভিতরেই সংঘর্ষ বাধে। 

রবিবার বিকেল ৫টার দিকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানা যায়।