WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Life & style

Games

Sports

রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান খানের ইশতেহার ঘোষণা।




নিউজ ডেস্ক   : মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহজাহান খান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।


বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে শাহজাহান খানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ শাহজাহান খান বলেন, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার গ্রামীণ সকল রাস্তা ইট সলিংকরণের মাধ্যমে কাদামুক্ত করণ। রাজনগর-বালাগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজিকীকরণের লক্ষে খেয়াঘাট কুশিয়ারা নদীর তীরে ফেরি চলাচল ব্যবস্থা চালু করণ। উপজেলাধীন বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সড়ক বাতি স্থাপন এবং সিসি ক্যামেরা স্থাপন। শিক্ষার মানোন্নয়নে উপজেলাধীন সকল প্রাথমিক/মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালু করণ। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক সকল বিদ্যালয়ে একটি করে শহিদ মিনার স্থাপন। রাজনগর উপজেলাকে পৌরসভায় উন্নীত করণে। গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। সাম্প্রদায়িকতা এবং সকল ধরণের সন্ত্রাস, জিঙ্গিবাদ ও মাদক রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে উপজেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। উপজেলাধীন সকল ইউনিয়নে একটি ক্রীড়া ক্লাব গঠন। উপজেলাধীন সকল ইউনিয়নে ক্রীড়াপ্রেমীদের জন্য একটি করে শেখ রাসেল মিনি গ্রালারি স্থাপন করা হবে। রাজনগর উপজেলায় একটি মিনি স্টেডিয়াম স্থাপনের ব্যবস্থা করা হবে। উপজেলার সকল বয়স্ক/বিধবা/প্রতিবন্ধীদের পর্যাক্রমে শতভাগ সরকারি ভাতার আওতাভূক্ত করা । চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে পর্যাক্রমিকভাবে সকল চা শ্রমিককের সরকারি ভাতাভোগীকরণ। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদান। চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থান সৃষ্টি করা। উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য ও সুরস্থা কেন্দ্র সচলের মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।  উপজেলাধীন হাওর কাউয়াদিঘি, লঙ্গু ছড়া, উদনাছড়া খনন ও কুশিয়ারা নদীর তীর ভাঙ্গন রোধপূর্বক সুষম পানি নিষ্কাশনের মাধ্যমে অনাবাদি জমিকে আবাদিকরণ ও কৃষি উৎপাদন বৃদ্ধি। লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষিব্যবস্থা যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধকরণ। রাজনগর আঞ্চলিক পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ মেগাওয়াট বৃদ্ধিকরণের মাধ্যমে বিদ্যুৎ পরিসেবা বিস্তৃতকরণ। রাজনগর উপজেলায় বিদ্যুৎ ঘাটতি পূরণে সোলার প্লান্ট স্থাপন করা। উপজেলাধীন সকল ইউনিয়নে সংস্কৃতি বিকাশের লক্ষ্যে বিদ্যমান কিশোর-কিশোরী ক্লাব সচলকরণ। নারীর ক্ষমতায়নে বেকার নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভরশীলকরণ। প্রবাসী সেবা সহজিকীকরণের লক্ষ্যে উপজেলা ওয়ান স্টপ সার্ভিস চালুকরণ। ক্ষুদ্র জাতিস্বত্তা, নৃ-গোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। উপজেলাধীন সকল জামে মসজিদকে ইসলামী ফাউন্ডেশনের আওতাভুক্তকরণ। উপজেলাধীন সকল মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধি। পরিচ্ছন্ন বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলাধীন সকল বাজারে পর্যায়ক্রমিকভাবে বর্জ্য খালাস কেন্দ্র (ডাম্পিং সেন্টার) এবং ড্রেন নির্মাণ। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী রাজনগর উপজেলার কৃতী সন্তান বিপ্লবী লীলা নাগের স্মৃতি ও অবদান স্মরণীয় করে রাখতে লীলানাগ স্মৃতি জাদুঘর স্থাপন করা।  উপজেলাধীন সকল গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করণের রক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ওয়াটার প্লান্টেশন স্থাপন করা।  উপজেলাধীন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চালু করা। রাজনগর উপজেলায় একটি শেখ রাসেল শিশু উদ্যান স্থাপন করা।  নাগরিক সেবা সহজিকীকরণের লক্ষ্যে আমাদের রাজনগর শীর্ষক এ্যাপস তৈরি করা। উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে পরিষদের উন্নয়ন কার্যক্রম, পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে জবাবদিহিতা নিশ্চিত করা।


তিনি আরও বলেন, তিনি  কিশোর বয়স থেকে মানুষের সাথে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করেন।  জীবন জীবিকার প্রয়োজনে বিদেশের মাটিতে অবস্থান করলেও সব সময় এলাকার প্রতি বিশেষ টান ছিল, তাই সময়ের প্রেক্ষাপটে দেশের মাটিতে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজের অবস্থানকে সুসংহত করতে এলাকার মানুষের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছেন । বিগত করোনা, বন্যাসহ প্রতিটি দুর্যোগকালীন মুহুর্তে মানুষের জন্য তিনি কাজ করেছেন এবং নিজের হাত প্রসারিত করেছেন। উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরো বৃহৎ কলেবরে নিয়ে যেতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তিনি এ উপজেলাকে  জনবান্ধব ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলবেন। 


তিনি রাজনগরবাসীর যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরনের জন্য দলমত নির্বিশেষে এক হয়ে কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে  জয়যুক্ত করার আহবান জানান।

সিলেটে উদ্বোধন হলো সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রম।


নিউজ ডেস্ক :

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন ও বিআরটিএ, সিলেটে সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রম’র উদ্বোধন। গতকাল বৃহস্পতিবার বিআরটি ভবনে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করছে। বিশেষ করে বয়স্কদের জন্য সরকার এই পেনশন স্কিম চালু করেছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চার ক্যাটাগরিতে যে পেনশন স্কিম রয়েছে স্ব স্ব উদ্যোগে সকলকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান তিনি। টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত ১৭ আগস্ট ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সি সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগণ ও ১০ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে  আজীবন পেনশন সুবিধা পাবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার নিশাত আনজুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ,  মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ণ ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: হারুন-অর-রশিদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী শামীম, এছাড়াও বিআরটিএ, সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক ও সহকারী রাজস্ব কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা প্রশাসনের সহায়তায় বিআরটিএতে উদ্ভোধনকৃত এ বুথে সকল সেবা গ্রহীতাগণ অত্যান্ত সহজে রেজিস্ট্রেশন করে পেনশন কার্যক্রম শুরু করতে পারবেন। যার জন্য প্রতি কর্মদিবসে সকলা ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ সেবা চলমান থাকবে।-বিজ্ঞপ্তি

মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন ১নং ওয়ার্ড শাখার কমিটি গঠন।

 


নিউজ ডেস্ক :

মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন ১নং ওয়ার্ড শাখার (২০২৪-২৫) ১ বছরের কমিটি গঠন করা হয়েছে। 


সোমবার (২৫ মার্চ) মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মামুনুর রশিদের স্বাক্ষরিত প্যাডে ফেরদৌস আহমেদ-কে সভাপতি ও শেখ সাদিকুর রহমান সায়েম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 

কমিটির অন্যান্যরা হলেন, রিয়াজুল ইসলাম সহ-সভাপতি, মারুফ আহমেদ এসাম, জিসান আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক ,জাহাঙ্গীর হোসেন জায়েদ যুগ্ম-সাধারণ সম্পাদক ,জুমান আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক, শুভন আহমেদ,নাহিদ তালুকদার সাংগঠনিক সম্পাদক, শেখ আদনান আহমেদ নাবিল সহ সাংগঠনিক সম্পাদক।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জয় বলেন, প্রত্যেক'টি ওয়ার্ড পর্যায় থেকে আমরা স্বেচ্ছাসেবী তৈরি করছি,স্বেচ্ছাসেবীরা এই সমাজের প্রাণ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন রশিদ বলেন-এই সংগঠন শুধু রক্তদানে নয়,সমাজে'র যেকোনো দূর্যোগ এবং মাদক,জুয়া,বাল্যবিবাহ প্রতিরোধে ভুমিকা রাখে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ মামুন আরো বলেন, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, এখানে প্রায় ৩০০+ স্বেচ্ছাসেবী নিঃস্বার্থে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ভোরের চেতনা পত্রিকা'র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন



স্টাফ রিপোর্টার:-

ভোরের চেতনা পত্রিকা ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) শান্তিগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বীরগাঁও ইউপির সাংবাদিক মাও উসমান গনীর বাসায় এ অনুষ্টানটি অনুষ্ঠিত হয়। 

এসময় সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ভোরের চেতনার বিশেষ প্রতিনিধি(সুনামগঞ্জ) তাজিদুল ইসলাম, পরিচালনা করেন শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের চেতনা প্রতিনিধি রুয়েব আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাদিকুর রহমান বাছন, বিশেষ অতিথি শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হুসাইন, প্রভাষক মামুন আহমদ,সিমান্ত বার্তার প্রতিনিধি শিল্পী আহমদ উসমান,হাওড় বার্তার প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক দেশচিত্রের প্রতিনিধি ইমরানুল হাসান, সকালের শিরোনামের প্রতিনিধি আবু তাহের ইমন, দৈনিক ক্রাইম তালাশের প্রতিনিধি সবিজ নুর সহ স্থানীয় রিপোর্টস ক্লাবের সদস্য প্রমূখ।

নবীগঞ্জের মরহুম আব্দুল মোসাব্বির ট্রাস্ট উদ্দোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরন।



হবিগঞ্জ  জেলা প্রতিনিধি ;- 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজান পুর গ্রামে মরহুম আব্দুল মোসাব্বির ট্রাস্ট উদ্দোগ্যে ওনার নিজ বাড়িতে ১৮ মার্চ রোজ সোমবার দুপুরে উপদেষ্টা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন (লন্ডন প্রবাসী) ও মোচ্ছাঃ শাহীদা খাতুন (লন্ডন প্রবাসী) সৌজন্যে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন।


  সংগঠনের উপদেষ্টা মণ্ডলীঃ কামাল হোসেন, জামাল হোসেন (লন্ডন প্রবাসী) রাহিদা খাতুন (লন্ডন প্রবাসী) ফাহমিদা খাতুন (লন্ডন প্রবাসী) সভাপতি সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাধারণ_সম্পাদক শাহিনুর হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সিনিয়র-সভাপতি মোঃ ইয়াহিয়া মিয়া, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান (তপু) সহ_সাধারন সম্পাদক মেহেদী হাসান (মুন্না) প্রচার সম্পাদক আলী আফসান(আলী) সহ_প্রচার সম্পাদক মোঃ হৃদয় আহমেদ, সিনিয়র সদস্য রিমন আহমেদ, শাহিন মিয়া, শাহ্ আলম,সেলু প্রমুখ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন ও মোচ্ছাঃ শাহীদা খাতুন সংগঠনের সকল কর্মীদের উপস্থিতে জানান আগামী কাল ইনাতগঞ্জ ইউনিয়ন এর উম্মর পুর ফুটবল খেলোয়াড়দের এক সেট জাসরী ও বানিউন্দ গ্রামের এক বৃদ্ধা অসহায় মা'কে বেট,বালিশ ও বেটসিট সহ ফুল সেট দেওয়া হবে এর‌ই ধারাবাহিকতায় আমাদের বিতরন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটিতে মোঃ শহীদ বকসের হেট্রিক।

 

নিউজ ডেস্ক: এবার টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হলেন ছাত্রজীবন থেকে আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত থাকা, দুরদর্শী রাজনীতিবীদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, সমাজ সংগঠক ও রাজনগর উপজেলা সাংবাদিক নেতা মোঃ শহীদ বকস।পরিশ্রমী ও মেধাবী এ কর্মীকে তৃতীয়বারের মতো কমিটির সদস্য পদে স্বীকৃতি দেয়ায় দেশ নেত্রীকে অভিন্দন জানিছেন শহীদ বকসের শুভাকাঙ্খীরা।অনেকে উনার এই তৃতীয় বারের সফলতাকে হেট্রিক বলেও আখ্যা দিচ্ছেন।  ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য পদ লাভ করায় এলাকাবাসীর পক্ষ থেকে, এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠের পক্ষথেকে উনাকে অভিনন্দন  জানানো হয়।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে শহীদ বকস বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটিতে তৃতীয়বারের মতো সদস্য পদে নির্বাচিত করায় ডিজিটাল বাংলাদেশের রুপকার দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।তিনি আরো বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি জনগনের স্বার্থের রাজনীতি।বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগনের পাশে থেকে জনগনের জান মালের হেফাযতের জন্যে কাজ করে। আমি সকলের দোয়া এবং সহযোগীতা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারন করে, দেশনেত্রী আমাকে মানবতার কল্যাণে কাজ করার যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সাথে পালন করে যাবো।উল্লেখ্য মোঃ শহীদ বকস রাজনীতির পাশাপাশি রাজনগর উপজেলার সাংবাদিকদের  দায়িত্বশীল সংগঠন রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।উনার সার্বিক সহযোগীতায় সাংবাদিকদের কাজের গতির উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। 

রাজনগরের মুন্সীবাজারে ছুরিকাঘাতে সিএনজি ড্রাইভার নিহত।



আজ ২৫ফেব্রুয়ারী পবিত্র শব ই বরাত।ইসলাম ধর্মের মানুষের জন্যে একটি মহা পবিত্র দিন।আজকের দিনে ঘটলো হত্যার মতো ঘৃনিত কর্মকান্ড।

 রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজারের উত্তর বাজার সিএনজি ষ্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির নিয়ে ছুরিকাঘাতে ছওয়াবী নামক এক সিএনজির ড্রাইবের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালক ছওয়াব আলীকে  ছুরিকাঘাত করে সোনাটিকী গ্রামের সাবেক মেম্বার সৈয়দ মনাফ আলী (গেদু) মিয়ার ছেলে কুহিনির।

ছুয়াব আলী  মুন্সীবাজারের গয়াসপুর গ্রামের এক দিন দরিদ্র পরিবারের সন্তান। সে সিএনজি চালিয়ে পরিবার নিবাহ করতো। ছুয়াব আলী মুন্সীবাজার খুবই পরিচিত মুখ। সে সভার সাথে মিলে মিশে চলাপেরা করতো। এ নিয়ে মুন্সীবাজার সিএনজি এসোসিয়েশন মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ছওয়াব আলীর বয়স অনুমানিক ৪২/৪৩ হবে।  ঘাতকের চুরিকাঘাতে ঘটনাস্থলে তার অবস্থা বেগতিক ছিল। হাসপাতালে নেওয়ার পথেই সে নিহত হয় বলে জানা যায়। তার অকাল মৃত্যুতে এমন নেক্কারজনক ঘটনায়  শোকাহত মুন্সীবাজারের সাধারন মানুষ। মুন্সীবাজার সিএনজি চালক মালিক সমিতি এ ঘটনার তির্ব নিন্দা ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। 

মুন্সী বাজার সিএনজি চালক সমিতি আগামীকাল সন্ধায় প্রতিবাদ সভার আয়োজন করেছে।