WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Life & style

Games

Sports

ভোরের চেতনা পত্রিকা'র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন



স্টাফ রিপোর্টার:-

ভোরের চেতনা পত্রিকা ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) শান্তিগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বীরগাঁও ইউপির সাংবাদিক মাও উসমান গনীর বাসায় এ অনুষ্টানটি অনুষ্ঠিত হয়। 

এসময় সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ভোরের চেতনার বিশেষ প্রতিনিধি(সুনামগঞ্জ) তাজিদুল ইসলাম, পরিচালনা করেন শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের চেতনা প্রতিনিধি রুয়েব আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাদিকুর রহমান বাছন, বিশেষ অতিথি শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হুসাইন, প্রভাষক মামুন আহমদ,সিমান্ত বার্তার প্রতিনিধি শিল্পী আহমদ উসমান,হাওড় বার্তার প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক দেশচিত্রের প্রতিনিধি ইমরানুল হাসান, সকালের শিরোনামের প্রতিনিধি আবু তাহের ইমন, দৈনিক ক্রাইম তালাশের প্রতিনিধি সবিজ নুর সহ স্থানীয় রিপোর্টস ক্লাবের সদস্য প্রমূখ।

নবীগঞ্জের মরহুম আব্দুল মোসাব্বির ট্রাস্ট উদ্দোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরন।



হবিগঞ্জ  জেলা প্রতিনিধি ;- 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজান পুর গ্রামে মরহুম আব্দুল মোসাব্বির ট্রাস্ট উদ্দোগ্যে ওনার নিজ বাড়িতে ১৮ মার্চ রোজ সোমবার দুপুরে উপদেষ্টা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন (লন্ডন প্রবাসী) ও মোচ্ছাঃ শাহীদা খাতুন (লন্ডন প্রবাসী) সৌজন্যে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন।


  সংগঠনের উপদেষ্টা মণ্ডলীঃ কামাল হোসেন, জামাল হোসেন (লন্ডন প্রবাসী) রাহিদা খাতুন (লন্ডন প্রবাসী) ফাহমিদা খাতুন (লন্ডন প্রবাসী) সভাপতি সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাধারণ_সম্পাদক শাহিনুর হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সিনিয়র-সভাপতি মোঃ ইয়াহিয়া মিয়া, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান (তপু) সহ_সাধারন সম্পাদক মেহেদী হাসান (মুন্না) প্রচার সম্পাদক আলী আফসান(আলী) সহ_প্রচার সম্পাদক মোঃ হৃদয় আহমেদ, সিনিয়র সদস্য রিমন আহমেদ, শাহিন মিয়া, শাহ্ আলম,সেলু প্রমুখ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন ও মোচ্ছাঃ শাহীদা খাতুন সংগঠনের সকল কর্মীদের উপস্থিতে জানান আগামী কাল ইনাতগঞ্জ ইউনিয়ন এর উম্মর পুর ফুটবল খেলোয়াড়দের এক সেট জাসরী ও বানিউন্দ গ্রামের এক বৃদ্ধা অসহায় মা'কে বেট,বালিশ ও বেটসিট সহ ফুল সেট দেওয়া হবে এর‌ই ধারাবাহিকতায় আমাদের বিতরন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটিতে মোঃ শহীদ বকসের হেট্রিক।

 

নিউজ ডেস্ক: এবার টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হলেন ছাত্রজীবন থেকে আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত থাকা, দুরদর্শী রাজনীতিবীদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, সমাজ সংগঠক ও রাজনগর উপজেলা সাংবাদিক নেতা মোঃ শহীদ বকস।পরিশ্রমী ও মেধাবী এ কর্মীকে তৃতীয়বারের মতো কমিটির সদস্য পদে স্বীকৃতি দেয়ায় দেশ নেত্রীকে অভিন্দন জানিছেন শহীদ বকসের শুভাকাঙ্খীরা।অনেকে উনার এই তৃতীয় বারের সফলতাকে হেট্রিক বলেও আখ্যা দিচ্ছেন।  ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য পদ লাভ করায় এলাকাবাসীর পক্ষ থেকে, এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠের পক্ষথেকে উনাকে অভিনন্দন  জানানো হয়।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে শহীদ বকস বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটিতে তৃতীয়বারের মতো সদস্য পদে নির্বাচিত করায় ডিজিটাল বাংলাদেশের রুপকার দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।তিনি আরো বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি জনগনের স্বার্থের রাজনীতি।বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগনের পাশে থেকে জনগনের জান মালের হেফাযতের জন্যে কাজ করে। আমি সকলের দোয়া এবং সহযোগীতা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারন করে, দেশনেত্রী আমাকে মানবতার কল্যাণে কাজ করার যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সাথে পালন করে যাবো।উল্লেখ্য মোঃ শহীদ বকস রাজনীতির পাশাপাশি রাজনগর উপজেলার সাংবাদিকদের  দায়িত্বশীল সংগঠন রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।উনার সার্বিক সহযোগীতায় সাংবাদিকদের কাজের গতির উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। 

রাজনগরের মুন্সীবাজারে ছুরিকাঘাতে সিএনজি ড্রাইভার নিহত।



আজ ২৫ফেব্রুয়ারী পবিত্র শব ই বরাত।ইসলাম ধর্মের মানুষের জন্যে একটি মহা পবিত্র দিন।আজকের দিনে ঘটলো হত্যার মতো ঘৃনিত কর্মকান্ড।

 রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজারের উত্তর বাজার সিএনজি ষ্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির নিয়ে ছুরিকাঘাতে ছওয়াবী নামক এক সিএনজির ড্রাইবের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালক ছওয়াব আলীকে  ছুরিকাঘাত করে সোনাটিকী গ্রামের সাবেক মেম্বার সৈয়দ মনাফ আলী (গেদু) মিয়ার ছেলে কুহিনির।

ছুয়াব আলী  মুন্সীবাজারের গয়াসপুর গ্রামের এক দিন দরিদ্র পরিবারের সন্তান। সে সিএনজি চালিয়ে পরিবার নিবাহ করতো। ছুয়াব আলী মুন্সীবাজার খুবই পরিচিত মুখ। সে সভার সাথে মিলে মিশে চলাপেরা করতো। এ নিয়ে মুন্সীবাজার সিএনজি এসোসিয়েশন মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ছওয়াব আলীর বয়স অনুমানিক ৪২/৪৩ হবে।  ঘাতকের চুরিকাঘাতে ঘটনাস্থলে তার অবস্থা বেগতিক ছিল। হাসপাতালে নেওয়ার পথেই সে নিহত হয় বলে জানা যায়। তার অকাল মৃত্যুতে এমন নেক্কারজনক ঘটনায়  শোকাহত মুন্সীবাজারের সাধারন মানুষ। মুন্সীবাজার সিএনজি চালক মালিক সমিতি এ ঘটনার তির্ব নিন্দা ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। 

মুন্সী বাজার সিএনজি চালক সমিতি আগামীকাল সন্ধায় প্রতিবাদ সভার আয়োজন করেছে। 


মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলা ভাংচুর ও হাত ভাংলো শিশুর।



মৌলভীবাজার প্রতিনিধি : 

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়ীতে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে।  এই ঘটনায় গত ১৭ ফ্রেব্রুয়ারী মৌলভীবাজার মডেল থানায়  মোঃ রাসেল (৩৭), পিতা-মৃত তৈয়ব মিয়া, সাং-জগন্নাথপুর, (১১নং ইউপি), থানা ও জেলা-মৌলভীবাজার বাদী হয়ে এলাকার জলিল মিয়া, ছামাদ মিয়া,শাহিদ মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন  গত ১৭/০২/২০২৪ ইং সকাল অনুমান ০৭.০০ ঘটিকা এবং একই তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় বিবাদীরা তার স্ত্রী রুবি বেগম এর যোগাযোগ সাজস ও পরামর্শক্রমে ঘটনার সময় ও তারিখে বাড়িঘরে হামলা ভাংচুর,লুটপাট করা হয়। তিনি আরো উল্লেখ করেন  বিবাদীরা মিলে তাহার বসত ঘরের ষ্টীলের আলমিরার ভিতর থেকে নগদ ২,৫০,০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ৩ ভরি ওজনের স্বর্নালংকার যাহার মূল্য অনুমান ২,৪০,০০০/=টাকা চুরি করিয়া নিয়া  এবং তাহার বসত ঘরের বেলকুনির গ্লাস সহ বিভিন্ন জিনিষপত্র ভাংচুর করিয়া অনুমান ২০০০০/=টাকার ক্ষতিসাধন করে। এই ঘটনায় প্রতিপক্ষের হামলায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মৃত তাজুল ইসলাম তজা এর পুত্র মিনহাজ মিয়ার বাম হাত ভেঙে যায়।  শিশুটি কেদে কেদে বলে আমি কি দোষ করলাম আমার হাত ভেঙে দিলো এরা সামনে আমার ক্লাস পরিক্ষা। 


এব্যপারে মৌলভীবাজার সদর মডেল  থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, আমরা এইঘটনার বিষয়টি তদন্ত করে দেখতেছি।

রাজনগরে হাজী তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা ও বৃত্তি প্রদান করা হয়েছে




মৌলভীবাজারের রাজনগরে মরহুম হাজী তফুর মিয়া স্মৃতি স্মরণে গঠিত তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি মাসের ন্যায় ধারাবাহিক বিনামূল্যে চিকিৎসা সেবার অংশ হিসেবে সিলেট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ধারা এলাকার পাঁচ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে ।


শনিবার ( ৩ জানুয়ারি ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জগন্নাথপুর হাজী আব্দুস ছমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবা প্রধান করেন ডাঃ পার্থ সারথি দত্ত কানুনগো, ডাক্তার সিদ্ধার্থ সংকর দত্ত , ডাক্তার ফাদিলা আহমেদ তিন্নি ও ডাঃ পার্থ সারথি দাস প্রমুখ।

এ উপলক্ষে তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ সাইফুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত পরিচালক ডাঃ পার্থ সারথি দত্ত কানুনগো। তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ইউকে প্রবাসী লুৎফা বেগম মিয়া, বাছিদুর রহমান আনার, তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এম খছরু চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, যুক্তরাজ্য প্রবাসী প্রকৌশলী শহিদুল ইসলাম রিপন, তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনে যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন রাজা প্রমুখ।


সভাপতির বক্তব্যে তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সহ- সভাপতি বলেন, এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিমাসে অসহায় দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আমরা চিকিৎসা সেবায় বড় ধরনের সহায়তা করার পরিকল্পনা রয়েছে।


এসময় চিকিৎসা সেবা নিতে আসা ৫০০ জন রোগীকে বিনামূলে চিকিৎসা সেবাসহ প্রযয়োজনীয় ঔষধ প্রদান করা হয় এবং এলাকার মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির নগদ টাকা বিতরণ করা হয়।

সংরক্ষিত মহিলা আসনে আওয়ামিলীগ মনোয়ন দিবে ৪৮জন ।


 আওয়ামী লীগ ও স্বতন্ত্র মিলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সংরক্ষিত ৫০ আসনের মধ্য ৪৮ জনকে মনোনয়ন দিবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।


বুধবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের চিঠির মাধ্যমে এই তথ্য জানান তিনি । 


এরপর সাংবাদিকদের আবু সাইদ স্বপন বলেন, "স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসনের বিষয়ে সিদ্ধান্ত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতে ছেড়ে দিয়েছে। সেই হিসেবে আওয়ামী লীগ তাদের ও স্বতন্ত্র মিলে ৫০ আসনের মধ্য ৪৮ আসনে প্রার্থী দিবে। 


আবু সাইদ স্বপন বলেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ জন নারী নতুন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে পারেন।